- - -

আঞ্চলিক ইতিহাস প্রকাশ ও সংরক্ষণে অধ্যক্ষ ইউনুচ কুতুবীর অবদান স্মরণীয়

Print News

অধ্যক্ষ মুহাম্মদ ইউনুচ কুতুবীর নাগরিক শোক সভায় বক্তারা
আঞ্চলিক ইতিহাস প্রকাশ ও সংরক্ষণে
অধ্যক্ষ ইউনুচ কুতুবীর অবদান স্মরণীয়

বিশিষ্ট শিক্ষাবিদ, আলোকিত মানুষ, ইতিহাসবিদ, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের প্রাক্তন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ ইউনুচ কুতুবীর নাগরিক শোক সভা ১৩ জুলাই ২০২৩ইং বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শোক সভায় বক্তারা বলেছেন, অধ্যক্ষ ইউনুচ কুতুবী একজন খাঁটি দেশপ্রেমিক, আলোকিত শিক্ষাবিদ ও ইতিহাস সংরক্ষক ছিলেন। কক্সবাজার জেলার ইতিহাস প্রণয়ন তাঁর জীবনের অন্যতম কর্ম হিসেবে বিবেচিত হবে। চট্টগ্রামের কালপঞ্জি গ্রন্থও তাঁর অবদানের ফসল। কক্সবাজার জেলার ইতিহাসসহ চট্টগ্রাম অঞ্চলের ইতিহাস প্রকাশ ও সংরক্ষণে অধ্যক্ষ মুহাম্মদ ইউনুচ কুতুবীর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ও অধ্যক্ষ মুহাম্মদ ইউনুচ কুতুবী নাগরিক শোক সভা কমিটির সভাপতি সোহেল মুহাম্মদ ফখরুদ-দীনের সভাপতিত্বে এই শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক লায়ন দুলাল কান্তি বড়–য়া, চিত্রসাংবাদিক ওচমান জাহাঙ্গীর, রাজনীতিবিদ নুরুল হুদা চৌধুরী, শিক্ষাবিদ কবি কুতুব উদ্দিন বখতেয়ার, কবি আলমগীর হোসাইন, মুহাম্মদ নাজমুল হক শামীম, প্রবীন শিক্ষাবিদ সমীরন বড়–য়া, মাস্টার আবুল হোসাইন, সৈয়দ আব্দুল আজিজ চন্দনাইশী, বিশিষ্ট লেখক মুহাম্মদ হানিফ মান্নান কাদেরী, মুহাম্মদ দেলোয়ার হোসেন মানিক, অধ্যাপক দিদারুল আলম, সাংস্কৃতিক সংগঠক সজল দাশ প্রমূখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa