
রাজস্থানে যুদ্ধের মহড়ার মধ্যেই ট্যাংকে বিস্ফোরণে ২ সেনা নিহত
মরুভূমিতে যুদ্ধের অনুশীলন চলছিল ভারতীয় সেনার। সে সময় আচমকাই আর্মার্ড কোরের ট্যাংকে কামানের গোলা ফেটে মৃত্যু হল ২ সেনা জওয়ানের। গুরুতর আহত ১জন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ভারতের রাজস্থানের বিকানেরে ঘটেছে এই দুর্ঘটনা। সংবাদসংস্থা সূত্রে প্রকাশ, বিকানেরের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় একটি ট্যাংকের কামানে গোলা ভরছিলেন ২ জওয়ান। সে সময়ই হঠাৎ একটি গোলা ফেটে যায়। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অমিতাভ শর্মা বলেছেন, ” গোলাবারুদ লোড করার সময় চার্জারটিতে আচমকা বিস্ফোরণ ঘটে।” বিকানের পুলিশ জানিয়েছে, মৃত ২ সেনার নাম আশুতোষ মিশ্র এবং জিতেন্দ্র। আহত জওয়ানকে সেনা হেলিকপ্টারে চন্ডীগড় কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
![]()









