- - -

আলিপুরদুয়ারে কাঠ কুড়াতে গিয়ে হাতির হামলায় ৩ মহিলার মৃত্যু 

Print News

আলিপুরদুয়ারে কাঠ কুড়াতে গিয়ে হাতির হামলায় ৩ মহিলার মৃত্যু

 

 

পেটের দায়ে কাঠকুড়াতে গিয়ে হাতির হামলায় ৩ মহিলার মৃত্যু। আহত আরও ১ জন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) বিকেলে এ মর্মান্তিক ঘটনার সাক্ষী হল ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ‍্যানের চিলাপাতা রেঞ্জ এলাকা। নিহতেরা হলেন রেখা বর্মন, চাঁদমণি ওঁরাও এবং সুখমণি লোহার। প্রত‍্যেকেই দক্ষিণ মেন্দাবাড়ির বাসিন্দা। মোট ৪ মহিলা বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) দল বেঁধে জলদাপাড়া জাতীয় উদ‍্যানের চিলাপাতা রেঞ্জে কাঠ কুড়োতে যান। আচমকা হাতির হামলায় শিকার হন তাঁরা। কিছু বুঝে ওঠার আগে হাতি ছিন্নভিন্ন করে দেয় তাঁদের শরীর। ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। একমহিলা কোনওক্রমে প্রাণে বাঁচেন। আহত নিমাচাড়োয়া দক্ষিণ মেন্দাবাড়ির বাসিন্দা। ওই মহিলা গুরুতর আহত অবস্থায় জেলাসদর হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনার পর থেকে জলদাপাড়া জাতীয় উদ‍্যানের চিলাপাতা রেঞ্জ এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa