- - -

নিখোঁজের একদিন পরে খালে মিলল বৃদ্ধের লাশ

Print News

নিখোঁজের একদিন পরে খালে মিলল বৃদ্ধের লাশর

 

গোপালগঞ্জের কোটালী পাড়া ডুবে মারা গেল সাটুর্ধ এক বৃদ্ধ।১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে কোটালিপাড়া উপজেলার শৈলদাহ খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। নিহত সতীশ রায়( ৬৫ ) কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের বাসিন্দা।

মৃত্যুকালে সতীশ রায় তার স্ত্রী সহ এক ছেলে ও চার কন্যা রেখে যায়।
জানা যায় সোমবার রাতে রামশীল বাজারে নিজ নৌকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রওনা হওয়ার পর মুহূর্তে নিজ নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যায়। অনুমান রাত একটার দিকে তার খালি নৌকা দেখতে পেয়ে তাকে খোঁজাখুজি করে। খোঁজার এক পর্যায়ে তার মরা দেহ পানিতে ভেসে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়া মরা দেহ উদ্ধার করে। সূরাত হাল তৈরি করে ময়নাতদন্তের জন্য।
এ বিষয়ে পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের পর রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে এটি হত্যা না অপমৃত্য। রিপোর্ট পাওয়ার পরই আমরা আইনি পদক্ষেপ নিব।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa