- - -

ত্রিপুরা দিয়ে ভারতে ঢুকেই আটক ১০ বাংলাদেশি নাগরিক 

Print News

ত্রিপুরা দিয়ে ভারতে ঢুকেই আটক ১০ বাংলাদেশি নাগরিক

 

 

সীমান্ত পেরিয়ে ত্রিপুরা হয়ে ভারতে ঢুকে পড়েছিলেন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ধানপুর গ্রামের বাসিন্দা শংকর চন্দ্র সরকার। কিন্তু ত্রিপুরার ধলাই জেলার আমবাসা থানা এলাকায় ধরা পড়ে যান। রেলপুলিশের হাতে ধরা পড়তেই শংকরের কাতর আর্জি, তাঁকে মারলেও ভারত ছেড়ে যাবেন না। পেশায় অটোচালক শংকর। শনিবার (৭ ডিসেম্বর ) ত্রিপুরা হয়ে ভারতে ঢুকতেই আটক করা হয় শংকর এবং তাঁর পরিবারের ৯ সদস‍্যকে। শংকরের সঙ্গে ভারতে এসেছেন তাঁর স্ত্রী, সন্তান,ভাই এবং বাবা। আমবাসা রেলপুলিশ আধিকারিক পিন্টু দাস সাংবাদিকদের জানান, ” আমরা খবর পাই বাংলাদেশের একটি পরিবার আমবাসা স্টেশনে জড়ো হয়েছে। তারা একটি অটোতে করে স্টেশনে এসেছিল। স্টেশনের বাইরেই অপেক্ষা করছিল। সন্দেহ হওয়ায় তাঁদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তাঁরা জানান যে, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন। দলে ৩ জন পুরুষ, ৬ মহিলা এবং ১টি শিশু রয়েছে।” রেলপুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, জেরায় তাঁরা স্বীকার করেছেন যে, ধলাই জেলার কমলপুর হয়ে ত্রিপুরায় ঢুকেছেন। যাচ্ছিলেন শিলচর।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa