- - -

জলপাইগুড়িতে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু পাচারকারী নিহত

Print News

জলপাইগুড়িতে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু পাচারকারী নিহত

 

 

বিএসএফের গুলিতে মারা গেল বাংলাদেশি এক গরু পাচারকারী। বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতের উত্তরবঙ্গের জলপাইগুড়ির বেরুবাড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ) গভীর রাতে এই ঘটনা ঘটেছে। মৃত এই ব‍্যক্তির নাম মহম্মদ আনোয়ার (৩৫)। তিনি বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ) গভীর রাতে ওই সীমান্ত এলাকা দিয়ে গরু পাচার হচ্ছিল। বাংলাদেশি গরু পাচারকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে আসে। তারা সংখ‍্যায়২০ জন ছিল। এপার থেকে ১৫- ২০টি গরু নিয়ে সীমান্ত দিয়ে পাচার করা হচ্ছিল। উত্তরবঙ্গে রাতের দিকে ঘন কুয়াশা থাকছে। সেই কুয়াশাকে কাজে লাগিয়ে পাচারের কাজ চলছিল বলে অনুমান। এদিকে সীমান্ত পাহারার কাজ চালাচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। তাঁদের চোখে সেই ঘটনা ধরা পড়ে। পাচারকারীদের ধাওয়া করেন জওয়ানরা। জওয়ানদের সঙ্গে গরু পাচারকারীদের সংঘর্ষ হয়। ধারালো অস্ত্র দিয়ে জওয়ানদের হামলা করা হয়। হামলায় এক বিএসএফ জওয়ান আহত হন। এরপরই গুলি চালায় বিএসএফ। গুলি লাগে মহম্মদ আনোয়ার নামে এক পাচারকারীর। সেই অবস্থায় ওই ব‍্যক্তি সীমান্ত পেরিয়ে ছিল। সীমান্ত লাগোয়া বাংলাদেশের ঝুলিপাড়া এলাকায় গিয়ে তিনি মারা যান। আহত বিএসএফ জওয়ানকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার নর থেকে থমথমে ভাব বিরাজ এলাকায়। সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছে বিএসএফ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa