- - -

নাসিরনগরে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

Print News

নাসিরনগরে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফুলখারকান্দি গ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত সর্দার আক্তার মিয়াকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে গোপন সংবাদ পেয়ে ডাকাত সর্দার আক্তার মিয়াকে বাড়ি ঘেরাও করে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আক্তার মিয়া উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফুলখারকান্দি গ্রামের বরজু মিয়ার ছেলে।নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিভিন্ন স্থানে ২ টি ডাকাতি ও ১ টি চুরির মামলা সহ চারটি মামলার আসামি আক্তার মিয়া দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে আক্তার মিয়া বাড়িতে অবস্থান করছেন, এমন গোপন সংবাদ পেয়ে রাত ৯ ঘটিকায় পুলিশ তার বাড়ি ঘেরাও করে রাখেন। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa