- - -

বীরগঞ্জে বাস–ট্রাক মুখোমুখি সংঘর্ষ, দুই চালকসহ নিহত-৩

Print News

বীরগঞ্জে বাস–ট্রাক মুখোমুখি সংঘর্ষ, দুই চালকসহ নিহত-৩

 

দিনাজপুরের বীরগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছে।

নিহতরা হলেন, মহিলা- হাসিনা বেগম স্বামী:মৃত রেজাউল করিম,গ্রাম:সুন্দরই,উপজেলা: রাণীশকৈইল, ঠাকুরগাঁও।
ট্রাক ড্রাইভার- আনোয়ার, পিতাঃ রফিকুল, গ্রামঃ আহমদ নগর (গড়ের ডাঙা), পঞ্চগড় সদর উপজেলা
বাস ড্রাইভার – আব্দুল করিম, কোটাবালা পাড়া, বোদা,পঞ্চগড়
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যদুর মোড় এলাকায় বীরগঞ্জ-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে বাসের ও ট্রাকের চালক এবং একজন নিহত হয়েছেন। এ সময় বাসের ১৩ যাত্রী আহত হয়েছেন। আশঙ্কা জনক আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলেই এলাহী, বীরগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ঠাকুরগাঁও দুইটি ইউনিট সহ কাজ সম্পূর্ণ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa