- - -

ঝিনাইদহ মহেশপুরে রাস্তায় গাছ ফেলে ডাকাতি

Print News

ঝিনাইদহ মহেশপুরে রাস্তায় গাছ ফেলে ডাকাতি

 

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাস্তায় গাছ ফেলে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার (১লা ডিসেম্বর) ভোরে খালিশপুর-জীবননগর মহাসড়কের তুষার সিরামিকের পাশে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদলের ছুরিকাঘাতে কাভার্ড ভ্যানের চালক আকাশ ও হেলপার জুয়েল গুরুতর আহত হন। স্থানীয়রা জানায়, রোববার ভোর ৪টার দিকে খালিশপুর-জীবননগর মহাসড়কের ওই স্থানে ডাকাতদল ডাকাতি করার জন্য রাস্তায় গাছ কেটে ফেলে রাখে। এ সময় নতুন মোটরসাইকেল বহনকারী একটি কাভার্ডভ্যান ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উল্টে যায়। পরে ডাকাতদলের সদস্যরা গাড়িতে থাকা নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা জানান, খালিশপুর-জীবননগর মহাসড়কের তুষার সিরামিকের পাশে ডাকাতির ঘটনা শোনার সাথে সাথে সেখানে পুলিশ উপস্থিত হয় এবং আহতদেরকে উদ্ধার করে প্রথমে মহেশপুর ও পরে যশোর হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি ডাকাতি মামলা হয়েছে। ডাকাতদের ধরতে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa