- - -

মুন্সীগঞ্জে গুলি করে নারীকে হত্যা গোয়েন্দা অভিযানে প্রেমিক তৌহিদ গ্রেপ্তার

Print News

মুন্সীগঞ্জে গুলি করে নারীকে হত্যা গোয়েন্দা অভিযানে প্রেমিক তৌহিদ গ্রেপ্তার

 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে গুলি করে তরুণীকে হত্যার ঘটনায় তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে ভোলার ইলশা থেকে রিভলভারসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত তরুণীর নাম শাহিদা ইসলাম রাফা ওরফে শাহিদা আক্তার (২২)। গ্রেপ্তার প্রেমিক তৌহিদ শেখ তন্ময়ের (২৮) তথ্যের ভিত্তিতে আজ সোমবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগগঞ্জের একটি পুকুরে তল্লাসি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলবার উদ্ধার কর হয়। এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা তথা ডিবির এসআই আবুল কালাম আজাদ চৌকস বাহিনী।

তিনি জানান, গ্রেপ্তারকৃত তৌহিদকে নিয়ে তরুণীর লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা করছে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমিকেকে হত্যার কথা স্বীকার করেছে তৌহিদ। তার বাড়ি রাজধানীর ওয়ারী এলাকায়।

গত শনিবার সকালে জেলার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে তরুণী শাহিদার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন দিবাগত মধ্যরাতে নিহতের মা জরিনা খাতুন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত শাহিদা ময়মনসিংহের কোতয়ালী থানার বেগুনবাড়ি বরিবয়ান গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের মেয়ে। পরিবারের সঙ্গে থাকতেন রাজধানীর ওয়ারী এলাকায়। তারা ৩ বোন ও ২ ভাই।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa