- - -

মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Print News

ময়মনসিংহের ভালুকায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার জামিরদিয়া দক্ষিণপাড়ায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা জেলার বাহারবাগ গ্রামের জাহিদ হাসান স্ত্রী সিনথিয়া আক্তার (২৭) ও সাড়ে তিন বছরের মেয়ে আয়েশাকে নিয়ে ভালুকা উপজেলার জামিরদিয়া দক্ষিণপাড়ায় বসবাস করেন। জাহিদ স্থানীয় একটি পিএ নিট ওয়্যার লিমিটেডে সুপারভাইজার পদে চাকরি করতেন। পারিবারিক কলহের জেরে সোমবার রাতে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে মা ও মেয়ে আত্মহত্যা করেন। পরে ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। নিহতের স্বামী জাহীদ হাসান ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa