
আজ প্যারীচাঁদ ঠাকুর এর ১৪২-তম প্রয়াণ দিবস
আজ প্যারীচাঁদ ঠাকুর এর ১৪২-তম প্রয়াণ দিবসে জানাই শ্রদ্ধাঞ্জলি। ( জন্ম ২২ জুলাই,১৮১৪ মৃত্যুঃ ২৩ নভেম্বর ১৮৮৩)
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? উত্তর সকলের জানা— ‘আলালের ঘরের দুলাল’। আচ্ছা বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক কে? সে উত্তরটাও কমবেশ সকলেই জানেন। তিনি প্যারীচাঁদ মিত্র। যিনি ‘টেকচাঁদ ঠাকুর’ ছদ্মনামে সাহিত্য রচনা করতেন।
প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর বাংলা গদ্যের অবয়ব নির্মাণ এবং বিবর্তনের ইতিহাসে অনন্য এক নাম— যিনি বাংলা সাহিত্যে উপন্যাসের স্ফুটনোম্মুখ যুগে জীবনের সাথে শিল্পের সংযোগ ঘটিয়েছিলেন। বাংলা সাহিত্যে বিশিষ্টতা এনেছিলেন ভাষা ব্যবহারে কথ্যরীতির অনুসরণ করে। ‘আলালের ঘরের দুলাল’ বাংলা গদ্যে সাড়া জাগানো প্রথম গ্রন্থ।
১৮৫৭ সালে প্রকাশিত উপন্যাসে তিনি যে ভাষা ব্যবহার করেছিলেন সেটি পরিচিতি পেয়েছিল ‘আলালী ভাষা’ হিসেবে। বলা হয় উপন্যাসের মাধ্যমে তিনিই প্রথমবারের মতো বাংলা সাহিত্যের গদ্যরীতির নিয়ম ভেঙেছিলেন। প্রয়োগ করেছিলেন চলিত ভাষারীতির। উপন্যাসটিতে ফুটে উঠেছিল সাধারণ মানুষের মুখের ভাষা। উপন্যাসটি পরবর্তীতে ‘দি স্পয়েল্ড চাইল্ড’ নামে ইংরেজিতেও অনূদিত হয়।
তাঁর পিতার নাম রামনারায়ণ মিত্র। প্যারীচাঁদ মিত্রের শিক্ষাজীবন শুরু হয় পারিবারিক পরিমন্ডলে। একজন পন্ডিত ও মুনশির কাছে যথাক্রমে বাংলা ও ফারসি শিখেছিলেন তিনি। পাশাপাশি শিখেছিলেন ইংরেজি ভাষাও। প্যারীচাঁদ হিন্দু কলেজে ভর্তি হন ১৮২৭ সালে। সেখানে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন হেনরি ডিরোজিও নামের একজন অসাধারণ শিক্ষকের।
১৮৩৬ সালে প্যারীচাঁদ মিত্রের কর্মজীবন শুরু হয় কলকাতা পাবলিক লাইব্রেরির ডেপুটি লাইব্রেরিয়ান হিসেবে। পরে তিনি লাইব্রেরিয়ান হিসেবে পদোন্নতি পান এবং আরো পরে প্রতিষ্ঠানটির সেক্রেটারি বা সচিব হন। প্যারীচাঁদ ছিলেন সমাজহিতৈষী ও সংস্কৃতিসেবী। বাঙালি সমাজের কল্যাণে তিনি বহু সংগঠন গড়ে তোলেন। প্যারীচাঁদ ছিলেন সমাজহিতৈষী ও সংস্কৃতিসেবী। বাঙালি সমাজের কল্যাণে তিনি বহু সংগঠন গড়ে তোলেন। জ্ঞানোপার্জিকা সভা, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ডেভিড হেয়ার মেমোরিয়াল সোসাইটি, রেস ক্লাব, এগ্রিকালচারাল অ্যান্ড হর্টিকালচারাল সোসাইটি, বেথুন সোসাইটির সাথে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো, জেল ও কিশোর অপরাধীদের সংশোধন কেন্দ্রের পরিদর্শক, কলকাতা হাইকোর্টের গ্র্যান্ড জুরি, বঙ্গীয় আইন পরিষদের সদস্য, কলকাতা মিউনিসিপ্যাল বোর্ডের অবৈতনিক ম্যাজিস্ট্রেট ছিলেন। এ ছাড়া, তিনি ‘পশু-ক্লেশনিবারণীসভা’রও সদস্য ছিলেন।
বহুমুখী প্রতিভার অধিকারী প্যারীচাঁদ মিত্র বিভিন্ন কর্মকান্ডে জড়িত থাকলেও, পরবর্তীকালে সাংবাদিকতা ও বাংলা সাহিত্যে অবদানের জন্যই বিখ্যাত হয়ে আছেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে আছে— ‘মদ খাওয়া বড় দায়’, ‘জাত থাকার কী উপায়’ (১৮৫৯), ‘রামারঞ্জিকা’ (১৮৬০), ‘কৃষিপাঠ’ (১৮৬১), ‘অভেদী’ (১৮৭১), ‘ডেভিড হেয়ারের জীবনচরিত’ (১৮৭৮), ‘আধ্যাত্মিকা’ (১৮৮০), ‘বামাতোষিণী’ (১৮৮১) ইত্যাদি। তিনি বেশ কিছু ইংরেজি গ্রন্থও রচনা করেছিলেন।
![]()









