- - -

উথানকে মির্জাপুর উপজেলা কৃষক দলের পদ থেকে অব্যাহতি

Print News

উথানকে মির্জাপুর উপজেলা কৃষক দলের পদ থেকে অব্যাহতি

 

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলী আজম খান উথানকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার টাঙ্গাইল জেলা কৃষক দলের আহবায়ক দিপু হায়দার খান ও সদস্য সচিব শামীমুর রহমান খান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ পদ থেকে অব্যহতি দেয়া হয়। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে বলে প্রেসবিজ্ঞত্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে পদ থেকে অব্যহতি পাওয়া নেতা আলী আজম খান উথান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। শৃঙ্খলা ভঙ্গের কোন প্রমাণ যদি কেউ দিতে পারেন তবে কোন দিন আর রাজনীতি করবেন না বলে তিনি উল্লেখ করেন। টাঙ্গাইল জেলা কৃষক দলের আহবায়ক দিপু হায়দার খান বলেন, দলের পদ-পদবী ব্যবহার করে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে উপজেলা কৃষক দলের সদস্য সচিব পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa