- - -

চট্টগ্রাম কাপ্তাই সড়কের পাশের ৫টি গাছ কেটে ফেলের অভিযোগ

Print News

চট্টগ্রাম কাপ্তাই সড়কের পাশের ৫টি গাছ কেটে নিয়ে গাছের গোড়ালী ও সড়ক জায়গা দখল করে মাটি দিয়ে ভরাট করছে কাপ্তাই সড়কের পাশে নির্মানাধীন এস এ টাওয়ারের মালিক সাইফুউদ্দিন। উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল অভিযোগ করে বলেন, আমার ইউনিয়নের বইজ্যাখালী এলাকায় চট্টগ্রাম কাপ্তাই সড়কের পাশে রোপন করা ৫টি গাছ কেটে নিয়ে গাছের গোড়ালী মাটি দিয়ে ভরাট করে দিয়েছে এস এ টাওয়ারের মালিক সাইফুউদ্দিন। আমি বাধা দিলেও আমার বাধা অমান্য করে সংশ্লিষ্ট কতৃপক্ষের কোন অনুমতি না নিয়ে সড়কের পাশে রোপন করা গাছ কেটে সড়কের জায়গা দখল করে মাটি দিয়ে ভরাট করছে । বিষয়টি আমি রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারকে অবহিত করেছি । সড়কের পাশ থেকে গাছ কাটা প্রসঙ্গে এস এ টাওয়ারের মালিক সাইফুউদ্দিনকে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, সড়কের পাশে গাছ গুলো বিদ্যুৎ বিভাগ কেটেছে আমি কোন গাছ কাটেনি। কাপ্তাই মহাসড়কের পাশ থেকে বৃক্ষ নিধন করার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবে বলে জানান রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa