- - -

৪৯২ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Print News

৪৯২ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২০ নভেম্বর ২০২৪ ইং তারিখ ০৮:৫০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ গামী ফটকপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৯২ বোতল ফেন্সিডিল সহ আসামী ১। মোঃ হাবিবুর রহমান (২০), পিতা-মোঃ আঃ আলিম, সাং-বায়াপাল পাড়া, থানা-পবা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি বড় চালান সরবারহ করা হবে। উক্ত সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করে এবং উক্ত স্থানে গমন পূর্বক অভিযান পরিচালনাকালে মাদক বহনের সময় উপরোক্ত আসামীকে ৪৯২ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মতি মামলা রুজু করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa