- - -

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্জেন্টিনার গোলকিপার মার্তিনেসের সাক্ষাৎ

Print News

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।৩ জুলাই সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
বাংলাদেশের ফুটবল জনপ্রিয়তার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ফুটবল সারা বিশ্বে জনপ্রিয়। বাংলাদেশিরাও ফুটবল উন্মাদ।ফুটবলসহ খেলাধুলার সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমার বাবা এবং দাদা ফুটবলপ্রেমিক ছিলেন।
এমিলিয়ানো মার্তিনেস বলেন, ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা, বিশেষ করে বিপুল সংখ্যক আর্জেন্টিনা ফুটবল ভক্ত আছেন জেনে আমি আনন্দিত।তিনি বলেন, বাংলাদেশ সফরে এসে তিনি আনন্দিত।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa