- - -

ফেনীতে রাজনৈতিক বিরোধের জেরে কলেজ ছাত্রকে হত্যা

Print News

ফেনীতে রাজনৈতিক বিরোধের জেরে কলেজ ছাত্রকে হত্যা

ফেনীর পরশুরামে রাজনৈতিক বিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুর রহিম (১৭) নামের এক তরুণকে হত্যার অভিযোগ।

গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের কেতরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের মো. ইসমাইলের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন।

স্থানীয় তথ্যসূত্রে জানা যায়, সেই এলাকার হাবিব উল্যাহর ছেলে রফিকুল ইসলাম রনির সঙ্গে আব্দুর রহিমের রাজনৈতিক বিরোধ চলছিল। সরকার পতনের পর গত ৬ আগস্ট রাতেও আব্দুর রহিমকে মারধর করা হয়। বৃহস্পতিবার দুপুরে রনি তার কয়েকজন সহযোগীকে নিয়ে আব্দুর রহিমের ওপর হামলা করে। একপর্যায়ে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা আব্দুর রহিমকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত রনি পলাতক রয়েছেন।
ঘটনার এই বিষয়ে পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বপন ও কাশেম নামে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa