
আসামে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত
ভারতের আসামরাজ্যের গোয়ালপাড়া জেলার রংজুলিতে বাস ও চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, শুক্রবার {১৫ নভেম্বর ) বিকেলে ১৭ নম্বর জাতীয় সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে। দুর্ঘটনায় ৩ জন ঘটনাস্থলেই প্রাণ হারাণ। আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদেরকে চিকিৎসার জন্য রংজুলির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার অভিঘাতে ২টি গাড়িই সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন এবং উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এই ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।
![]()









