- - -

জগন্নাথপুরে মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৪ জন গ্রেফতার

Print News

জগন্নাথপুরে মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৪ জন গ্রেফতার

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন মসজিদ নিয়ে বিরোধ কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বাগময়না তাজপুর গ্রামের মৃত আব্দুল বশরের ছেলে জামিল মিয়া (২২), আবুল হোসেনের ছেলে রিপন মিয়া (৪০), মৃত আব্দুল মনাফের ছেলে আনসার মিয়া (৭০) ও আব্দুল আহাদের ছেলে শাহ আলম (১৯)।

এদিকে সংঘর্ষের ঘটনায় নিহত সুজাত মিয়ার (৭০) মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রামের মসজিদ নিয়ে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে মসজিদের কমিটি গঠন নিয়ে ফেসবুকে একটি পোষ্ট কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মারামারির ঘটনায় ৫৪ ধারায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আজ বুধবার (১৩ নভেম্বর) তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa