- - -

মুখের দুর্গন্ধ যেভাবে দূর করব আমরা

Print News

মুখের দুর্গন্ধ যেভাবে দূর করব আমরা

 

মুখগহ্বরে সংক্রমণ হলে মুখে দুর্গন্ধ তৈরি হয়। ছবি: ফ্রিপিক
মুখগহ্বরে সংক্রমণ হলে মুখে দুর্গন্ধ তৈরি হয়। ছবি: ফ্রিপিক
দাঁত আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা সময় থাকতে দাঁতের যত্ন নেন না। যদি দাঁত ভালো রাখতে চান, তবে প্রতিদিন নিয়ম করে দাঁত ব্রাশ করতে হবে। কারণ প্রতিদিন ব্রাশ না করলে দেখা দিতে পারে নানা রোগ।

নিয়মিত ব্রাশ করা না হলে দাঁত ও জিহ্বায় ব্যাকটেরিয়া আক্রমণ করবে। এসব ব্যাকটেরিয়ার খাদ্যের সঙ্গে মিশে এক ধরনের গন্ধ তৈরি করবে। এতে দাঁতের ওপর এক ধরনের আবরণ তৈরি হয়ে মুখে দুর্গন্ধ সৃষ্টি হবে। এ ছাড়া দাঁত, দাঁতের গোড়া, মাড়ি, জিহ্বা, মুখগহ্বরের কোনও রকম সংক্রমণ হলে মুখে দুর্গন্ধ তৈরি হয়।

হয়ত কোনো আড্ডায় গেছেন, হঠাৎ খেয়াল করলেন আপনি কোনো বন্ধুর কাছে গিয়ে কথা বলতে গেলেই সে বন্ধু আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। এর প্রধান কারণ হতে পারে, আপনার মুখের দুর্গন্ধ।

নিয়মিত ব্রাশ করা না হলে দাঁত ও জিহ্বায় ব্যাকটেরিয়া আক্রমণ করবে নিয়মিত ব্রাশ করা না হলে দাঁত ও জিহ্বায় ব্যাকটেরিয়া আক্রমণ করবে। ছবি: ফ্রিপিক

মানুষ হিসেবে ব্যক্তি জীবনের অনেক সমস্যা মেনে নেওয়া যায়। কিন্তু মুখের গন্ধের সমস্যা মেনে নেওয়া যায় না। কারণ যখন বুঝতে পারবেন, কথা বলার সময় মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তখন নিজেরই মানুষের সঙ্গে কথা বলতে অস্বস্তি তৈরি হবে। এই সমস্যা থেকে রক্ষা পেতে অনেকে আবার মুখে চুইংগাম চিবাতে থাকেন। অনেক ক্ষেত্রে মুখের দুর্গন্ধ মানসিক পীড়নের কারণ হয়ে দাঁড়ায়।

আসুন জেনে নিন, মুখের দুর্গন্ধ দূর করার কিছু উপায়:

১. প্রতিবার খাওয়ার পর মুখ ঠিক মতো ধুয়ে নিন। এতে খাবারের খাদ্যকণা দাঁতের ফাঁকে জমে থাকবে না।

২. দিনে দুইবার ব্রাশ করুন। বিশেষ করে, রাতে খাবার খাওয়ার পর অবশ্যই ব্রাশ করুন। তা না হলে সারারাত ধরে মুখের ভেতরে ব্যাকটেরিয়া অনেক ঘটনা ঘটাবে। এতে সকালে দেখতে পাবেন মুখ থেকে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে।

কমলা খেলে যত উপকার মেলেকমলা খেলে যত উপকার মেলে
৩. দাঁতের যত্নের পাশাপাশি জিহ্বারও যত্ন নিন। কারণ শারীরিক সুস্থতায় জিহ্বার ভূমিকাও কম নয়। দেখবেন ভালো করে জিহ্বা পরিষ্কার না করলে জিহ্বার উপরের এক ধরনের আবরণ তৈরি হবে। এতে মুখে দুর্গন্ধ তৈরি হবে।

৪. পানি শারীরিকভাবে সুস্থ রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুখের ভেতরের গন্ধ দূর করার জন্য পানির অবদান কম নয়। শরীরে পানির ঘাটতি হলে লালা উৎপাদন হয় কম। এতে মুখের ভেতরে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তে থাকে। এর ফলে দুর্গন্ধের সৃষ্টি হয়।

৫. মুখের দুর্গন্ধ দূর করতে আনারসের জুস পান করতে পারেন। এ ক্ষেত্রে খাবারের পর চিনি ছাড়া আনারসের জুস পান করুন। এরপর ভালো করে কুলি করে নিন। তারপর মুখ ধুয়ে নিন।

দিনে দুইবার ব্রাশ করুন
৬. মুখের দুর্গন্ধ দূর করার ক্ষেত্রে ভালো কাজ করে দই। এতে রয়েছে উপকারী ব্যাকটেরিয়া। এটি মুখের দুর্গন্ধ দূর করে। এক্ষেত্রে বাড়িতে তৈরি টক দই খান। দেখবেন উপকার পাবেন।

৭. কমলাতে আছে ভিটামিন সি। এই উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাগানোর পাশাপাশি মুখের দুর্গন্ধ কমায়। এ ছাড়া আপেল ও মুখের গন্ধ দূর করতে সহায়তা করে।

৮. গ্রিন টি অনেক পুষ্টিকর উপাদান আছে। এটি পান করলে মুখের গন্ধ দূর হবে। তাছাড়া গ্রিন টি পান করলে নিজেকে সতেজও মনে হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa