
কাশ্মীরে ২ গ্রামরক্ষীকে অপহরণ করে খুন জঙ্গিদের
এবার কাশ্মীরে গ্রামরক্ষী বাহিনীর ২ সদস্যকে অপরহণ করে খুন করল জঙ্গিরা। কাশ্মীর পুলিশ সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার (৭ নভেম্বর ) কাশ্মীরের কিস্তওয়ার জেলার আধওয়ারি এলাকার একটি জঙ্গলে কাছ থেকে গ্রামরক্ষী বাহিনীর ২ সদস্যকে অপহরণ করে জঙ্গিরা। পরে তাঁদের গুলি করে হত্যা করা হয়। জঙ্গিরা এখনও ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে বলে ধারণা নিরাপত্তারক্ষীদের। গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। কাশ্মীর টাইগার্স নামের একটি সংগঠন পুরো ঘটনার দায় স্বীকার করেছে। মৃত ২ গ্রামরক্ষী বাহিনীর সদস্যের মৃতদেহের ছবিও প্রকাশ করেছে ওই জঙ্গি সংগঠন। এই সংগঠনটি জইশ-ই- মহম্মদেরই শাখা সংগঠন বলে খবর। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। তাঁর সাফ কথা, ” আমরা কঠোরভাবে সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ করছি। সব সন্ত্রাসবাদী সংগঠনকে ধ্বংস করে আমরা দ্রুত এই ঘটনার বদলা নেব।” কাশ্মীরের শাসকদল ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুখ আব্দুল্লাহ এবং মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
![]()









