- - -

কাজিপুরে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ- চাঁদা দাবি আটক – ২

Print News

কাজিপুরে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ-
চাঁদা দাবি আটক – ২

 

সিরাজগঞ্জের কাজিপুরে গোসলরত গৃহবধূর ভিডিও চিত্র গোপন ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা ২ বখাটে কে আটক করেছে যৌথবাহিনী। গত বুধবার রাতে (৬ নভেম্বর) তাদের নিজ বাড়ি থেকে গ্ৰেফতার করা হয়। আটককৃত বখাটেরা হলেন, উপজেলার মাইজবাড়ি গ্রামের বেলাল হোসেনের পুত্র রাকিবুল হাসান মিস্টার, একই গ্রামের খোকা মন্ডলের পুত্র শামিম রেজা বাবু।
বিষয়টি নিশ্চিত করে কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, কাজিপুর সেনা ক্যাম্প বরাবর ভুক্তভোগী গৃহবধূর স্বামী আবুল হাসানের লিখিত অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে বখাটেদের আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। গত ৬ নভেম্বর তাদের বিরুদ্ধে পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ অনুযায়ী মামলা রুজু হয়েছে।
জানা যায়, মাইজবাড়ী গ্ৰামের বেলাল হোসেনের পুত্র রাকিবুল হাসান মিস্টার এবং একই গ্রামের খোকা মন্ডলের পুত্র শামিম রেজা বাবু প্রতিবেশী গৃহবধূর গোসলের চিত্র গোপন মোবাইলে ধারণ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে, চাঁদা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। আসামীদের আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa