- - -

গাজীপুরে অনুষ্ঠিত ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন নির্বাচনে সভাপতি সোহরাব, সম্পাদক: সাইদুর

Print News

গাজীপুরে অনুষ্ঠিত ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন নির্বাচনে
সভাপতি সোহরাব, সম্পাদক: সাইদুর

 

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ( ডিকেআইবি) গাজীপুর জেলা শাখার নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১৭ টি পদে (বিনা প্রতিদ্বন্দীতায়) নির্বাচন সম্পন্ন হয়েছে।

গতকাল শনিবার (২ নভেম্বর ) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ে সংশ্লিষ্ট জেলা রির্টানিং অফিসার মো: আমজাদ হোসেন উক্ত নির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতদের নাম ঘোষনা করেন।

নির্বাচিতরা হলেন- সভাপতি পদে কৃষিবিদ সোহরাব হোসেন, সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ মোহাম্মদ রেজাউল হক রবিন, সহ-সভাপতি কৃষিবিদ রাজু আহমেদ সিকদার, সাধারন সম্পাদক কৃষিবিদ মো: সাইদুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ মোঃ আমিরুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ শামীম আহাম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীনা সুলতানা, কোষাধ্যক্ষ মো.আয়নাল হক, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, প্রচার প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক হাসনাত শামীমা জাহান, শিক্ষা ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ছাদিকুন নাহার, গবেষনা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আওলাদ হোসেন, সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক ( সংরক্ষিত) শারমিন জাহান অনু, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন সিকদার, নির্বাহী সদস্য কৃষিবিদ মোহাম্মদ শহিদুল ইসলাম ভূঁইয়া পাভেল।

এছাড়াও কাপাসিয়া উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন ইউনিটের নির্বাচনে বীনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সঞ্চয় বিজয় দাস, সহ-সভাপতি মোঃ আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম, অর্থ সম্পাদক মোহাম্মদ মোকলেছুর রহমান খান, দপ্তর সম্পাদক মোঃ আরিফ সরকার, প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা মিলি ও কার্য নির্বাহী সদস্য পদে হামিদা বানু সিকদার নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠিত এ নির্বাচনের রির্টানিং অফিসার মোঃ আমজাদ হোসেন জানান, এ নির্বাচনে সবকয়টি পদে একক প্রার্থী থাকায় তাদেরকে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa