- - -

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এমপি প্রার্থী রিয়াদ আহমেদ সরকার 

Print News
রায়পুরা উপজেলার সর্বস্তরের জনগণসহ সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য নরসিংদী ৫ রায়পুরা আসন থেকে এমপি পদপ্রার্থী রিয়াদ আহমেদ সরকার। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এক বাণীতে এই শুভেচ্ছা জানান তিনি।
বাণীতে রিয়াদ আহমেদ সরকার বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রায়পুরা উপজেলা বাসীসহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।
মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি।
এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa