- - -

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

Print News

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল সোয়া ৫ টার দিকে উপজেলার ছাতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের রমজান মন্ডলের ছেলে আ: হামেদ (৫০) ও নজরুল ইসলাম মন্ডল (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গাইন ও পেয়াদা উভয় বংশের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক দ্বন্দ্ব ছিল। পূর্ব শত্রুতার জেরে গাইন গ্রুপের ওপর পূর্ব পরিকল্পিতভাবে পেয়াদা গ্রুপের লোকজন হামলা করে। এতে দু’জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন । আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নজরুল ও আ: হামেদ ছাতারপাড়া বাজারে চা খাচ্ছিল। এ সময় প্রতিপক্ষ পেয়াদা গোষ্ঠির ফরিদের ছেলে র‍্যানিস, মৃত হারান বিশ্বাসের ছেলে মনির উদ্দিন মনো, সুমন, মহাবুলের ছেলে ফারুক, রনির ছেলে রাসেল, ওয়াসিম, ইকরামুল ও তাদের লোকজন নজরুল এবং হামিদকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আসমত, জামাল ও আকবর। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুই ভাইকে হত্যার ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের পরিবার হত্যাকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির জানান, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa