
ভগবান হাটের নাসিমা মাইক সার্ভিসের মালিক
নুরুল আলমের ইন্তেকাল
সোহেল মো ফখরুদ্দিন :
চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া ভগবান হাট। এই হাটে দক্ষিন চট্টগ্রামের এক সময়ের জনপ্রিয় নাসিমা মাইক সার্ভিসের অবস্থান। ৮০ /৯০ দশকে এই মাইকের জনপ্রিয়তা ছিলো। বিশেষ করে ওয়াজ মাহফিল,রাজনীতিক সভা সমাবেশ,সামাজিক অনুষ্ঠান, নাটক, যাত্রাপালায়, ওরশ শরীফ ইত্যাদি অনুষ্ঠানে মাইকের ব্যবহার ছিলো বেশ।আমরাও রাজনীতিক সভা,সামাজিক অনুষ্ঠানে তাঁর মাইক ব্যবহার করতাম। আমাদের কাছে তেমন চাহিদা করতো না। আমরা ছাত্র মানুষ। বলা মাত্র মাইক পাঠিয়ে দিতেন। হাজিরপাড়া স্কুল মাঠে প্রথম দুই দিনব্যাপী বিজয় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটকে আমরা তাঁর সহযোগিতা ভুলার নয়। ছাত্র যুবকদের হাতে আজকে যেভাবে টাকা পয়সা আছে, আমাদের সময় কঠিন ছিলো।সারা একালায় রাজনীতিক, সাংস্কৃতিক, সমাজসচেতন ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে আমরা নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম। মাইক ভাড়া ছিলো তখন বড়। সেই সময়ে নুরুল আলম সাওদগর ( নাসিমা মাইক সার্ভিসের মালিক) আমাদেরকে খুব খুব সহযোগিতা করতো। মানুষটি সাদসা সিদা হলেও মনে প্রানে সাংস্কৃতিক বান্ধব ছিলো।তাঁর সাথে আরেকজন লোক ছিলো রহমত উল্লাহ, তিনি পরে মেম্বার হয়েছিলো সাতবাড়ীয়া ইউনিয়নের।
আজ সকালে এফবিতে নুরুল আলম সাওদগরের ছবি দেখে হঠাৎ বিষয়টি পড়ে দেখি মানুষটি পৃথিবী থেকে বিদায় নিলেন আজ দিবাগত মধ্য রাতে।
নুরুল আলম সাওদগর পৃর্ব সাতবাড়ীয়া চলিয়ার পাড়া নিবাসী ছিলেন। বহুদিন ভগবান হাটে নাসিমা মাইক সার্ভিস নামে এই প্রতিষ্ঠান চালিয়ে সাংস্কৃতিক অঙ্গনকে ধরে রেখেছিলেন। একটি গ্রামীণ জনপদ’ ভগবান হাট ‘আমাদের ঐতিহ্যের প্রতীক। সেখানে নুরুল আলম সাওদগর ও তাঁর নাসিমা মাইক সার্ভিস তার সাংস্কৃতিক চিহ্ন। আমার কাছে ইতিহাসও।
মহান আল্লাহ আমাদের প্রিয় নুরুল আলম সাওদগর কে বেহেশতবাসী করুক।আমীন।
লেখক :
সোহেল মো. ফখরুদ-দীন।
![]()









