- - -

নিখোঁজের দুই বছর পর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় জানা গেল মৃত ব্যক্তির

Print News

নিখোঁজের দুই বছর পর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় জানা গেল মৃত ব্যক্তির

 

কুষ্টিয়ার ভেড়ামারায় পরিবার থেকে নিখোঁজের দুই বছর পর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মৃত এক ব্যক্তির পরিচয় জানা গেছে। কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে থাকা মৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন পটল(৬০) বলে নিশ্চিত করেছেন পিবিআই,কুষ্টিয়া শাখা।
তিনি ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রশিদিপাড়ার মৃত ছমির হোসেনের ছেলে।

মৃতের ফুপাতো ভাই উজ্জ্বল হোসেন বলেন, আমার ভাই(পটল) দুই বছর ধরে পরিবার থেকে নিখোঁজ ছিল।আজ (২০ অক্টোবর) ভেড়ামারা থানা হয়ে পিবিআই এর এক অফিসারের মাধ্যমে জানতে পারি সে গত ৪-৫ দিন ধরে কুষ্টিয়া সদর হাসপাতালে অজ্ঞাত হিসাবে ভর্তি ছিল। পরবর্তীতে তারা এসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করে। পরিচয় পত্র আমার কাছে পাঠিয়ে দিলে আমি সেটা নিশ্চিত করি । লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে থেকে আনা হচ্ছে। রাত সাড়ে ১১ টায় স্থানীয় ধরমপুর রশিদীপাড়া গোরস্থানে লাশ দাফন করা হবে।

ভেড়ামারা থানার এসআই তাহের বলেন, দেলোয়ার হোসেন পটল নামের এক ব্যক্তি পরিবার থেকে দুই বছর নিখোঁজ ছিল। শুনেছি সে মানসিক ভারসাম্যহীন ছিল। সে কুষ্টিয়ার সদর হাসপাতালে ভর্তি ছিল। পিবিআই তার পরিচয় সনাক্ত করেছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। আমরা তার পরিবারকে সেটা জানিয়েছি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa