- - -

ঠাকুরগাঁওয়ে আমন ক্ষেতে ঝাঁকে ঝাঁকে পাখি, ফসল রক্ষায় পাহারা !

Print News

ঠাকুরগাঁওয়ে আমন ক্ষেতে ঝাঁকে ঝাঁকে পাখি, ফসল রক্ষায় পাহারা !

 

ঠাকুরগাঁও জেলায় আমনের মাঠে ঝাঁকে ঝাঁকে পাখি বসায় ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাখি তাড়াতে জমি পাহারা দিচ্ছেন কৃষকদের পাশাপাশি শিশুরাও।
বাবুই পাখিরে ডাকি, বলিতে চড়াই, “কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি ঝড়ে ” । বাবুই এবারে ডাকিয়া বলে ওহ ভাই চড়াই কৃষকের পাকা ধান
খেয়ে করছো কেন খান খান —— জানা গেছে, এবার ভারি বৃষ্টির কারণে রোপা আমন চাষে কিছুটা দেরি হয়েছে। এ জন্য কৃষকরা কম সময়ে ফসল তুলতে আগাম জাতের ধান চাষ করেছেন। এসব জমির ধান এখন আধা পাকা, পাকতে শুরু হয়েছে কোথাও কোথাও। এ দিকে জমিগুলোতে দিনভর ঝাঁকে ঝাঁকে চড়ুই সহ নানা জাতের পাখি এসে বসছে, পাখির দল ধান কিছুটা খেয়ে যাচ্ছে, ধানগাছ ভেঙে ক্ষতিগ্রস্তও করছে। ঠাকুরগাঁও জেলার বিভিন্ন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, এবার ৫ শতাধিক হেক্টর জমিতে আগাম জাতের রোপা আমন চাষ হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার বেশি পরিমাণ পাখি এসে বসায় ধানের ক্ষতি হচ্ছে। বিভিন্ন ধানক্ষেতে গিয়ে দেখা যায়, ফসল রক্ষায় কৃষকরা নানা পদ্ধতি অবলম্ব করছেন। অনেক জমিতে শিশুরা টিনের সাহায্যে উচ্চ শব্দ সৃষ্টি করে পাখি তাড়াচ্ছেন, অনেক আবার দিনভর জমিতে বসে পাহারা দিচ্ছেন। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিগারিন সুলতানা বলেন, পাখিদের খাদ্য সংকট থাকায় তারা আগাম জাতের রোপা আমনের জমিতে এসে বসছে। এ অবস্থা মোকাবিলার জন্য নেট জাল দিয়ে জমি মুড়িয়ে রাখার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa