- - -

মনোনয়ন প্রত্যাশি আরিফুল ইসলাম উজ্জলের গণসংযোগ

Print News

নাটোরের লালপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য আরিফুল ইসলাম উজ্জল।
২৪ জুন শনিবার বিকেলে উপজেলার গোপালপুর থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাতত্রাটি বের হয়ে দুয়ারিয়া, কদিমচিলান ও ওয়ালিয়া ইউনিয়নের নান্দ বাজার হয়ে গোপালপুরে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন বাজারে গণসংযোগ করেন মনোনয়ন প্রত্যাশি জেলা আওয়ামী লীগের সদস্য আরিফুল ইসলাম উজ্জল।
গণসংযোগে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধারণ জনগনের মাঝে তুলে ধরে লিফলেট বিতরণ করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখেতে আগামী নির্বাচনে উন্নয়নের মার্কা নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।
এসময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa