- - -

ছেলের শশুর বাড়ির লোকজনের সঙ্গে হাতাহাতিতে বাবার মৃত্যু

Print News

ছেলের শশুর বাড়ির লোকজনের সঙ্গে হাতাহাতিতে বাবার মৃত্যু

 

কিশোরগঞ্জের ইটনায় ছেলের শশুর বাড়ির লোকজনের সঙ্গে হাতাহাতিতে বাবার মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ওয়ারা গ্ৰামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ওয়ারা গ্ৰামের মৃত তারা মিয়ার ছেলে মো. খোরশেদ মিয়া (৬০)
স্থানীয়রা জানান, কিছুদিন আগে নিহত খোরশেদ মিয়ার ছেলে আর ছেলের বউয়ের মধ্যে ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে সকালে নিহত খোরশেদ মিয়াকে ছেলের শশুর বাড়ির লোকজন বাড়িতে ডেকে নিয়ে যায়।

পরে তিনি বেযাবাড়ি থেকে এসে স্থানীয় বাজারের লোকজনকে জানান, তাকে মারধর করেছে বেয়াই বাড়ির লোকজন। এই কথা বলেই মাটিতে লুটিয়ে পড়েন খোরশেদ মিয়া সদস্য মো. রফিক জানান, খোরশেদ মিয়া মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa