
কেন্দুয়ায় জাতীয় কন্যা শিশু দিবসে র্যালি ও আলোচনা সভা
‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় “জাতীয় কন্যা শিশু ২০২৪ “উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালি পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তারের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ শারমিন সুলতানা, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা অনিকা আক্তার ,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান চৌধুরী ও মুক্তিযোদ্ধা মোঃ নূরুল হক ভূঞা ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেন , পৃথিবীর সৌন্দর্য্য বৃদ্ধির জন্যেই নারী ও পুরুষের প্রয়োজন । আজকে বিভিন্ন অফিস আদালতে নারীরা এগিয়ে যাচ্ছে । কেননা তারা তাদের কর্ম দক্ষতা দিয়ে প্রমাণ করেছে তাদের সেই যোগ্যতা রয়েছে । আমরা এই দিবসের ভেতর দিয়ে সমগ্র জাতির চেতনায় নারী ও কন্যাশিশুকে আরো বেশি গ্রহণযোগ্য করে তুলতে চাই ।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষণার্থীবৃন্দ, সরকারি ও বেসরকারী অফিসের বিভিন্ন নারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ ।
![]()









