- - -

প্রবীণ হকার মুহাম্মদ ইউসুফ আর নেই

Print News

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দীর্ঘ ৪২ বছর ধরে পত্রিকা বিক্রি করা প্রবীণ হকার মুহাম্মদ ইউসুফ (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। বুধবার বিকালে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন জন্ডিস ও লিভারে আক্রান্ত ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মরহুমের বড় ছেলে মো. সোহেল জানান, কক্সবাজারের রামু থেকে চিকিৎসা শেষে বাঁশখালী আসার পথে হঠাৎ তার অসুস্থতা বেড়ে গেলে একটি বেসরকারি হাসপাতালের ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।
মৃত মো. ইউসুফ উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মৃত গুরা বাইশ্যার পুত্র। সংসারে দুই ছেলে রয়েছে।
উল্লেখ্য, মো. ইউছুপ ১৯৮১ সাল থেকে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে পত্রিকার বিক্রি করতেন। দীর্ঘ ৪২ বছর একটানা পত্রিকা বিক্রির কাজে নিয়োজিত ছিলেন।
হকার ইউছুপের মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন- বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী থানার (ওসি) কামাল উদ্দিন, বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগ্রামী, সাধারণ সম্পাদক শাহ মো. শফিউল্লাহ, যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa