- - -

সাদুল্লাপুরে ৩৮৭ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেফতার

Print News

সাদুল্লাপুরে ৩৮৭ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেফতার

গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে প্রাইভেট কার অভিনব কায়দায় লুকানো ৩৮৭ বোতল ফেনসিডিল সহ মুক্তা আক্তার পাখি নামে এক নারী মাদক কারবারি গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

মাদকের শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপক ভাবে।এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে, র‍্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২৩ সেপ্টেম্বর সিপিসি-০৩, র‍্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর থানাধীন ঝাউলার বাজারের পাকা রাস্তার উপর একটি প্রাইভেটকার তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ৩৮৭ বোতল ফেনসিডিলসহ ০১জন মাদক ব্যবসায়ী মোছাঃ মুক্তা আক্তার পাখি (২২), স্বামী-রিপন ইসলাম, সাং-পশ্চিম সারাডুবি, ডাকঘর: বড়খাতা-৫৫৩০, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa