- - -

গাইবান্ধায় বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Print News

গাইবান্ধায় বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 

গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)ও (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ইবনে মিজান
সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা গাইবান্ধাদ্বয়ের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন, পিপিএম।
বিদায়ী অতিথিদ্বয়ের সৃতিচারণ করে পুলিশ সুপার বলেন, বিদায় প্রকৃত অর্থে বিদায় নয়, এটা শুধুমাত্র প্রস্থান। তিনি সদ্য বিদায়ী সহকর্মীদ্বয়ের ভবিষ্যৎ কর্মজীবন আরো বেশি সাফল্য মন্ডিত হোক এই শুভকামনা জ্ঞাপন করেন। এছাড়াও উপস্থিত জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তাগণ বিদায়ী অতিথির সাথে সুখ-স্মৃতিচারণ করেন। বিদায়ী অতিথিদ্বয় তাদের বক্তব্যে গাইবান্ধা জেলায় চাকুরী জীবনের সুখ-স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য প্রিয় সহকর্মীদের কাছে দোয়া প্রার্থনা করেন।জেলা পুলিশের পক্ষ হতে বিদায়ী সহকর্মীদ্বয়ের হাতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনাসূচক ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa