
ফরিদপুরে ১০২ বোতল ফেন্সিডিল সহ এক নারী গ্রেফতার
ফরিদপুর শহরের বদরপুর নামক স্থানে একটি বাসে চিরূনী অভিযান পরিচালনা করে ১০২ বোতল ফেনসিডিলসহ হালিমা বেগম ওরফে ময়না (৩৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১০ সিপিসি -৩ ফরিদপুর। ২২ সেপ্টেম্বর২০২৪ ইং রবিবার সকাল বেলা ঢাকা-খুলনা মহাসড়কে শহরের বদরপুরে নামক স্থানে ফরিদপুর র্যাবের চেকপোস্ট বসিয়ে তাকে ১০২ বোতল ফেন্সিডিল সহ আটককরা হয়। জানা যায় আটককৃত নারী যশোর জেলার কোতয়ালি থানার খোড়কী গ্রামের মোঃ তৈয়ব আলীর স্ত্রী।
ফরিদপুর র্যাব-১০ সিপিসি ৩ এর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে, এম শাইখ আখতার আটককৃত মাদক ব্যবসায়ী সম্পর্কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৯টার সময় কোতয়ালি থানাধীন বদরপুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় চুয়াডাঙ্গা থেকে বরিশালগামী একটি বাস র্যাবের চেকপোস্টের সামনে পৌঁছালে র্যাব সদস্যরা বাসটি থামিয়ে হালিমা বেগম কে র্যাবের নারী সদস্যদের মাধ্যমে বাসের ভেতরে প্রবেশ করে তল্লাশি করে। এসময় তার কাছে থেকে একটি মাদকের ব্যাগ জব্দ করা হয়।
ব্যাগের ভেতর থেকে ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ৬ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, আটককৃত নারী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আটক নারীর বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালি থানায় একটি মাদক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর র্যাব।
![]()









