- - -

দুইজনকে কুপিয়ে হত্যা

Print News

দুইজনকে কুপিয়ে হত্যা

 

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় জোড়া খুনের ঘটনা ঘটেছে।
আজ ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার সাবরুল ছোট মণ্ডল পাড়া সড়কের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শাহজাহানপুরের সাবরুল হাটখোলা পাড়ার গোলাম তালুকদারের ছেলে সাগর তালুকদার (৩০) ও একই এলাকার সাইফুলের ছেলে স্বপন (২৫)। এই ঘটনায় ওই এলাকার আনসারের ছেলে মুক্তারের হাতের কবজি কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদ হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, খুনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa