- - -

হাসপাতালের বেডে নবজাতককে রেখে পালালেন পাষণ্ড মা

Print News

হাসপাতালের বেডে নবজাতককে রেখে পালালেন পাষণ্ড মা

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ১৩ দিনের এক নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন মা। শনিবার (২১শে সেপ্টেম্বর-২৪) রাতে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ ঘটনাটি ঘটে। বর্তমানে ওই নবজাতকটি আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিনের তত্বাবধানে রয়েছে বলে জানা গেছে।

সরেজমিনে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যায় ওই মা তার নবজাতককে নিয়ে হাসপাতালে এসে শিশু ওয়ার্ডের ০৮ নম্বর বেডে বসেন। রাত আটটার দিকে ওই নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান। পরে গভীর রাত পর্যন্ত সে ফিরে না আসায় সেবিকারা ওই নবজাতককে ডা. লেলিনের হেফাজতে রাখেন।

ডাঃ মো: জেএইচ খান লেলিন সত্যতা স্বীকার করে বলেন, শিশুটি আমার হেফাজতে আছে। রবিবার দুপুর পর্যন্ত তার মাকে খুজে পাওয়া যায়নি। কেহ দত্তক নিলে আইনগতভাবে দত্তক দেয়া হবে।

এবিষয়ে কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ বলেন, নবজাতকটির মাকে খুজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় দত্তক দেয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa