- - -

খুনের মামলায় গ্রেফতার এক(১) নারী আসামি

Print News

খুনের মামলায় গ্রেফতার এক(১) নারী আসামি

 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় খুনের মামলায় ১ নারী আসামীকে গ্রেফতার করা হয়েছে ।

শনিবার (২১সেপ্টেম্বর) উপজেলার ১২নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের সহিলাটি গ্রামের তাজুল ইসলাম (৬০) খুনের মামলার ১০ নং আসামী হাছেনা (৬০)কে গ্রেফতার করে কেন্দুয়া থানা পুলিশ । তিনি মৃত হোসেন আলীর স্ত্রী ।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, সহিলাটি গ্রামের খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে । আসামি হাছেনাকে কোর্টে প্রেরণ করা হয়েছে ।

উল্লেখ্য গত ১৬ সেপ্টেম্বর জমি সংক্রান্ত জেরে তাজুল ইসলাম নামের একজন প্রতিপক্ষের হামলায় গুরুতর
আহত হয়ে প্রথমে ময়মনসিংহ মেডিকেলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হলেও ১৭ সেপ্টেম্বর তিনি মারা যান । এই ঘটনায় গত ২১ সেপ্টেম্বর রাতে ১২ জনের নামোল্লেখ করতঃ ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলা রুজু হয় ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa