
চট্টগ্রামে যুব দলের কর্মির হাতে প্রতিপক্ক কর্মি খুন : ট্রাফ দখলে ভাংচুরের ভিডিও করার অপরাধে
মো. কামাল উদ্দিন
দীর্ঘ বছর যাবত রাজপথে আন্দোলন এবং ছাত্র জনতার আন্দোলনের চাপের মুখে শেখ হাসিনার দেশত্যাগ, আন্দোলন জোরদার করতে গিয়ে রাজপথে অসংখ্য জনের প্রাণহানি তাজস রক্তের বিনিময়ে রাজনৈতিক পরিবর্তনের পর মানুষ আশার আলো দেখেছিল একদেশর অধিকার হারা মানুষ, কিন্তু দেখা যাচ্ছে দিন দিন প্রতিদিন হানাহানি খুন-খারাবি রাহাজানি দখল বেদখল চরম পর্যায়ে পৌঁছে বলে প্রতিয়মান, যাদের রক্তের বিনিময়ে শেখ হাসিনা মুক্ত দেশ পেয়েছে সাধারণ মানুষ, সেই মানুষেরা এই ধরনের অসংগতি ও খুনখারাবি দেখে হতাশ হচ্ছে। সারা বাংলাদেশের এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য যেখানে দলমত নির্বিশেষ সকলকেই একযোগে কাজ করতে হবে সেই খানে ছোট্ট ছোট তুচ্ছতাচ্ছিল্য ঘটনা নিয়ে যেসব শুরু হয়েছে তা সত্যিই দুঃখ জনক। এই ধরনের একটি তুচ্ছ ঘটনা নিয়ে গতকাল চট্টগ্রাম চান্দ গাঁও এলকায় পাটাইন্যা গোদায় জুবায়ের নামে এক যুবদলের কর্মিকে হত্যা করেছে, অন্য যুবদলের উশৃংখল কর্মিরা, ঘটনার বিবরণ গতকাল সন্ধ্যার সময় পুরাতন চান্দ গাঁও থানা ভবনের পাশে সিটি কপোরেশন থেকে ইজারা কৃত কৃত্রিম খেলার মাঠ,ট্রাফ দখল করে নেওয়ার জন্য ট্রার্ফ উদ্বোধনের সময়
একদল সন্ত্রাসী খেলা চলাকালীন ট্রার্ফে জোরপূর্বক প্রবেশ করে ট্রার্ফ ভাংচুর এবং খেলা বন্ধ করেদেন, এই ঘটনার দৃশ্য মোবাইলে ধারণ করেছিলেন খেলা দেখতে আসা যুবদলের কর্মি জুবায়ের, সেই তাদের তান্ডব কেন ভিডিও ধারণ করলো তার অপরাধে তাকে ভাংচুরকারিরা একযোগে এলোপাতাড়ি চুরি দিয়ে আঘাত করতে থাকে, একপর্যায়ে জুবায়ের সন্তাসীদের চুরির আঘাতে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন অন্য একজন মাত্মকভাবপ আহত হোন এখন সেই চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। এই হত্যার ঘটনার সাথে জড়িতদের মধ্যে ৪০ জনের নাম দিয়ে আরো ২০/৩০জনকে আসামি করে
চান্দ গাঁও থানায় একটি হত্যার মামলা দায়ের করেন নিহত জুবায়ের ভগ্নীপতি নাজিমুদ্দিন,
মামলা নং ২৮ তাং ২১/৯/২০২৪ইং
ঘটনার সাথে জড়িত ১২ নং আসামিকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হলেও মূল আসামীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে, হত্যার বিষয়ে সরেজমিনে প্রত্যক্ষ দশিদের ভাস্যমতে জানাযায়, ট্রার্ফটি সিটি কপোরেশনের মালিকানাধীন হওয়ায় দখল বেদখল নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে, ভাংচুর করে দখলকারীরা ছিল যুবদলের আমিন গ্রুপের এবং নিহতদের মধ্যে যারা ছিল তারা হলো মোশাররফ গ্রুপ, এই দুই গ্রুপের মধ্যে পক্ষে বিপক্ষে মতবিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকে, জুবায়ের একজন যুব দলের কর্মি হলেও সেই একজন বিকাশে মাঠ কর্মি, তার বাড়ী বায়েজিদ থানা এলাকার পাঁচলাইশে
মৃত কামাল উদ্দিনের ছেলে- তার বাবা নেই, মা ও মানসিক রোগী, এখনো সেই অবিবাহিত, তার বয়স (২৬)জুবায়ের ব্যক্তিগত ভাবে খুব সরল সোজা ছেলে, তার বিরুদ্ধে কোন ধরনের অপরাধের অভিযোগ নেই, সেই বুঝতে পারেনি ট্রার্ফ ভাংচুর ও অশ্লীল শ্লোগানের ভিডিও করলে তার জীবন চলে যাবে।
![]()









