- - -

সিলেট জেলা যুবদলে এক পদ নিয়ে ওসমানীনগরে দুই সাজ্জাদের টানাটানি!

Print News

সিলেট জেলা যুবদলে এক পদ নিয়ে ওসমানীনগরে দুই সাজ্জাদের টানাটানি!

 

সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পেয়েছেন সাজ্জাদুর রহমান। তবে কোন সাজ্জাদুর রহমান এই পদ পেলেন তা নিয়ে সৃষ্টি হয়েছে ধু¤্রজাল। তাই একই পদ নিয়ে ওসমানীনগরে টানাটানি করছেন দুই সাজ্জাদুর রহমান। ১৮ সেপ্টেম্বর অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে সভাপতি ও মোহাম্মদ মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক করে ২৯১ সদস্য বিশিষ্ট জাতীয়বাদী যুবদল সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। তালিকার ১১৯ নাম্বার সিরিয়ালে সাজ্জাদুর রহমানের নাম রয়েছে। তবে, ওসমানীনগরে একই নামের দুই ব্যাক্তি হওয়ায় দুজনেই একই পদ দাবি করছেন। এর ফলে স্থানীয় যুবদল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ধুম্রজাল। কোন সাজ্জাদ এই পদ পেলেন? তা নিশ্চিত না হওয়ায় উপজেলা যুবদলে চলছে নানা আলোচনা।
খোঁজ নিয়ে জানা গেছে, ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর এলাকার সাজ্জাদুর রহমান দীর্ঘদিন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়কের দ্বায়িত্ব পালন করছেন। জেলা যুবদলের পদ পেয়েছেন জানিয়ে কমিটির নামের তালিকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন তিনি।

IMG 20240921 WA0194 226x300
এছাড়াও দীর্ঘদিন থেকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যর দ্বায়িত্ব পালন করছেন উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের সাজ্জাদুর রহমান। তাকেও স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন তার অনুসারী ও শুভাকাংখিরা। এর ফলে উপজেলা যুবদলের মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সিলেট জেলা যুবদলের পদ পেয়েছেন এমন একাধিক ব্যাক্তিসহ উপজেলা বিএনপির দ্বায়িত্বশীলদের সাথে কথা বলেও কোন সাজ্জদুর রহমান এই পদ পেয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদুর রহমান বলেন, আমি দির্ঘদিন থেকে উপজেলা যুবদলের রাজনীতির সাথে জরিত। আমার কর্ম দক্ষায় কেন্দ্র আমাকে জেলা যুব-দলের সহ-সাধারণ সম্পাদক পদে মনোনিত করেছেন। আমি নিষ্টার সাথে আমার দ্বায়িত্ব পালন করবো।
জেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সাজ্জাদুর রহমান বলেন, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক পদে আমাকে মনোনিত করেছেন। আমি বিভিন্ন সূত্র থেকেও নিশ্চিত হয়েছি।
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ বলেন, সিলেট জেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য বুরুঙ্গা ইউনিয়নের বাসিন্দা সাজ্জাদুর রহমান সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদকরে দ্বায়িত্ব পেয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa