
সংখ্যালঘুদের নির্যাতনের বিচার ও ৮দফা দাবি আদায়ের লক্ষে রংপুরে সমাবেশ
সারাদেশে সনাতনীদের মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘর ভাংচুর ও৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আজ দুপুর ২ঘটিকায় রংপুর টাউনহলে সনাতন ধর্মাবলম্বীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছেন।সমাবেশে বক্তারা সংখ্যালঘুদের উপর হামলার বিচার ও ৮দফা দাবি আদায়ের কথা জানান।৮দফা দাবি না মানা হলে কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষনায় আগামীতে কঠোর আন্দোলনের কথা জানান।
সমাবেশের শেষে বিক্ষোভ মিছিলটি রংপুর টাউনহল থেকে শাপলা চত্বরে আসে এবং পরে আবার টাউনহলে প্রবেশ করে।
![]()









