- - -

বজ্রপাতে নববধূর মৃত্যু

Print News

বগুড়ার শেরপুর উপজেলায় বজ্রপাতে ফাতেমা বেগম (৩০) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খোকসাগাড়ী বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম উপজেলার মাগুড়াইর গ্রামের রনি মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুই মাস আগে ফাতেমার বিয়ে হয়। আজ দুপুরের বৃষ্টির সময় তিনি খোকসাগাড়ী বিলে হাঁস আনতে যান। ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মিলনুর রহমান মিলন জানান, ফাতেমার বাড়ি দিনাজপুর জেলায়। তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ২ মাস আগে মাগুরাতাইর গ্রামের বাবু ওরফে রনি মিয়ার সঙ্গে বিয়ে হয় তার। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa