
সুনামগঞ্জের ৬ থানার ওসি’র বদলী
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনের বিভিন্ন পদে শুরু হয়েছে ব্যাপক রদবদল। এরই ধারাবাহিকতায় এবার সুনামগঞ্জ জেলার ৬থানার অফিসার ইনচার্জ (ওসি)কে বদলি করা হয়েছে।
বদলিকৃত ওসিরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আব্দুল আহাদ, দিরাই থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, তাহিরপুর থানার ওসি এসএম মাইন উদ্দিন, জগন্নাথপুর থানার ওসি মো. আজিজুর রহমান ও বিশ্বম্ভরপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
জানাযায়, বৃহস্পতিবার সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান স্বাক্ষরিত অফিস আদেশে জেলার ঐ ৬থানার ওসিদের জনস্বার্থে বদলি করা হয়। বদলিকৃত ওসিদের পুলিশ লাইনে সংযুক্ত করা হবে।
![]()









