- - -

সিআইইউর নতুন উপাচার্য প্রফেসর নুরুল আবছার

Print News

সিআইইউর নতুন উপাচার্য প্রফেসর নুরুল আবছার

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম (সিআইইউ) এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মীর মোহাম্মদ নুরুল আবছার। তিনি এর আগে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য ছিলেন এবং সিআইইউ বিজনেস স্কুলের প্রফেসর। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়–১ এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী প্রফেসর ড. মীর মোহাম্মদ নুরুল আবছারকে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম–এর উপাচার্য নিয়োগ দেওয়া হলো। উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন, তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa