- - -

গোয়াইনঘাটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মহিলা আটক

Print News

গোয়াইনঘাটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মহিলা আটক

 

সিলেটের গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৫০ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
আটক হওয়া মহিলা উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম গ্রামের মাদক ব্যবসায়ী শাহনূরের স্ত্রী মিনারা বেগম।
বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯:৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মনিরুজ্জামান খান এর নির্দেশনায় টু-আইসি জহির উদ্দিন ও এসআই সালেহ আহদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ টিমের অভিযানে ফুলতৈলছগাম গ্রামের মাদক ব্যবসায়ী শানুরের বসতঘরের ভিতরে মাটির মেঝের নিচে গর্ত করে রাখা ১৫০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। বসতঘরটি শানূরের স্ত্রী মিনারা বেগমের দখলে থাকায় তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী শাহনুর পুলিশের উপস্থিতি টের পেয়ে গোপনে পালিয়ে যায়।
ওয়ার্ড সদস্য মর্তুজ আলী মেম্বার ও স্থানীয় সূত্রে জানা যায়,২০০৯ সাল থেকে মাদক ব্যবসায়ী শাহনুর মাদক ব্যবসা পরিচালনা করছে। স্হানীয় লোকজন তার ভয়ে সব সময় তটস্থ থাকেন।কেউ এসব নিয়ে মুখ খুললে তাকে বিভিন্নভাবে হয়রানি ও হেনস্তা করা হয়। সে এলাকার মানুষকে প্রশাসনের লোক বলে দাবি করে এবং বলে সবকিছু ম্যানেজ করেই আমি আমার ব্যবসা করছি। এখানে কেউ নাক গলাবার কিছু নয়। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মনিরুজ্জামান খান বলেন,মূল মাদক ব্যবসায়ী শাহনুর পলাতক রয়েছে।তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে এবং পূর্বে ও তার বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে। তার স্ত্রী ও একজন মাদক ব্যবসায়ী এবং তার স্ত্রী মিনারা বেগমের ঘরে মাদক পাওয়ায় তাকে পুলিশি হেফাজতে আনা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa