- - -

জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকায় শকুনের আঁচড় মোঃ কামাল হোসেন পাশা

Print News

জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকায় শকুনের আঁচড়

মোঃ কামাল হোসেন পাশা
সদস্য- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড

 

র‌য়েল বেঙ্গল টাইগার ক‌বে ব‌লে‌ছি‌লো, “আমা‌কে বাংলা‌দে‌শের জাতীয় পশুর মর্যাদা দি‌তে হ‌বে”? ‌দো‌য়েল কি হ‌তে চে‌য়ে‌ছি‌লো এদে‌শের জাতীয় পা‌খি? ইলিশ কি ঘুষ দিয়েছিল তা‌কে জাতীয় মাছ বানা‌তে? শাপলা কিংবা কাঁঠা‌লের মামা-খালুরাও নিশ্চয়ই প্রভাব খাটাননি তা‌দের জাতীয় ফুল-ফলের মর্যাদা দিতে। আম গাছও কখনো বায়না ধ‌রে‌নি তা‌কে জাতীয় গাছ ঘোষণা করতে।

রবীন্দ্রনাথও ব‌লে‌ননি তার লেখা “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” গানটিকে বাংলা‌দে‌শের জাতীয় সংগীতের মর্যাদা দিতে। যারা করেছেন তারাও রবীন্দ্রনা‌থের অনুম‌তি নেননি। কারণ বাংলা‌দে‌শের জ‌ন্মের বহু আগেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান ঘটেছে।

কিন্তু দেশ হবার পর যারা জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় পশু ইত্যাদি নির্ধারণ ক‌রে‌ছেন, তারা তা‌দের চিন্তা-চেতনা, আবেগ-অনুভূ‌তি আর ক্ষমতার সং‌মিশ্রণেই ক‌রে‌ছেন।

আজ ক্ষমতার পালা বদল ঘটেছ। বিভিন্ন ব‍্যাক্তি কিংবা গোষ্ঠীর দাবীর মুখে অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে এবং হচ্ছে। তাই এখন যারা ক্ষমতায় আছেন তারা কোনো ব‍্যাক্তি বা গোষ্ঠীর দাবীর মুখে কিংবা স্বপ্রনোদিত হয়ে তাদের চিন্ত‌া-‌চেতনা, আবেগ-অনুভূ‌তি থে‌কে য‌দি ম‌নে ক‌রেন যে – কুকুর, কাক, গাঁদা ক‌লা, পুঁ‌টি কিংবা কচুগাছ‌কে জাতীয় পশু, জাতীয় পা‌খি, জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় মাছ, জাতীয় গাছ ঘোষণা করা হবে তা‌তে কার কি এসে যায়? তবে আশা করি এমনটা কখনোই করবেন না। এগুলো কথা প্রসঙ্গেই বলা।

তবে আমাদের সবাইকে মনে রাখতে হবে যে, “লা‌খো শ‌হীদের র‌ক্তে কেনা দেশটা যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাপের একার না, তেমনি পূর্বে যারা ক্ষমতায় ছিলেন বা এখন যারা আছেন তাদেরও কা‌রো বা‌পের না।” এক মা‌ঘে ‌যেমন শীত যায় না, এক আগ‌স্টে তেমনি যুগ যায় না। আগস্ট প্রতিবছরই ঘু‌রে ফি‌রে আসে।

দেশে তো এখন অনেকেই গানের বিশারদ বনে গেছেন! জাতীয় সঙ্গীত এমন হতে হবে, তেমন হতে হবে; আমাদের জাতীয় সঙ্গীতে এটা নাই কেন, সেটা নাই কেন – যেন একেকজন সঙ্গীতে পিএইচডি ডিগ্রীধারী। সুমন চট্টোপাধ্যায়ের (সুমন কবীর) সেই জনপ্রিয় গানটা‌তো প্রায় সবাই শু‌নে‌ছেন – “প্রথমত আমি তোমা‌কে চাই, দ্বিতীয়ত আমি তোমা‌কে চাই, তৃতীয়ত আমি তোমা‌কে চাই, শেষ পর্যন্ত তোমা‌কে চাই , , ,”

সাধারণ দৃষ্টিতে আমাদের মনে হতেই পারে যে, প্রেমাবে‌গে আপ্লুত হ‌য়ে হয়‌তো গীতিকবি ও কন্ঠশিল্পী কবীর সুমন এ গান লিখেছেন এবং গে‌য়ে শু‌নি‌য়ে‌ছেন। কিন্তু আমরা কি সবাই জানি এ গানটায় গী‌তিকার কা‌কে চে‌য়ে‌ছেন? গী‌তিকার এক সাক্ষাৎকা‌রে নি‌জের মু‌খেই ব‌লে‌ছেন যে, তিনি আসলে ‘‌সিগা‌রেট’ কে চেয়েছেন, রক্ত-মাংসের কোনো মানবীর উদ্দে‌শ্যে তিনি গানটি লি‌খেন নি।

গী‌তিকার কী‌ ভে‌বে লি‌খে‌ছেন সেটা তার ব‌্যাপার। আপ‌নি বা আমি কি ভে‌বে সে গান গাইবো কিংবা শুনবো সেটা আপনার বা আমার ব‌্যাপার।

তাই রবীন্দ্রনাথ কী‌ ভে‌বে “আমার ‌সোনার বাংলা, আমি তোমায় ভা‌লোবা‌সি” লি‌খে‌ছেন সেটা তার ব‌্যাপার। যারা এটা‌কে বাংলা‌দে‌শের জাতীয় সংগীতের মর্যাদা দি‌য়েছেন, তারা কী‌ ভে‌বে দি‌য়ে‌ছেন সেটা তা‌দের ব‌্যাপার। আপ‌নি, আমি এখা‌নে নির্বোধের মতন শিকড় খু‌ঁজে বেড়া‌চ্ছি! হায়, কী অদ্ভূত বোকামি আর মূর্খতা আমাদের!!!

আমার মরহুম মুক্তিযোদ্ধা পিতা- ইসকান্দর আলী আব্বাসী একাত্তরে তার সহযোদ্ধাদের নিয়ে রণাঙ্গনে মুক্তিবাহিনীর ক‍্যাম্পে ক‍্যাম্পে এই গান গেয়ে মুক্তিযোদ্ধাদেরকে দেশ স্বাধীন করবার মরণপণে উজ্জীবিত করেছিলেন। আমার শৈশবের সেই আধো-স্পষ্ট স্মৃতির জানালায় আজও কান পেতে শুনতে পাই – আমাদের বাড়ীতে “বাঁশীতে আমার বাবা “আমার সোনার বাংলা………”। প্রায়ই বাজাতেন দেশের সেই সূর্যসন্তানেরা এ গানেই উজ্জীবিত হয়ে সেদিন প্রত‍্যেকে হয়ে উঠেছিলেন এক একটি বারুদের স্ফুলিঙ্গ।

এই গান আমার অহংকার; আমার অস্তিত্বে, আমার ভাবনার করিডোরে, আমার মগ্ন চৈতন্যে, আমার নিঃশ্বাসে, আমার বিশ্বাসে প্রাণপ্রিয় মাতৃভূমির প্রতি প্রগাঢ় ভালোবাসার এক অনন্য ও অনির্বাণ দীপশিখা। এই সোনার দেশের সোনার মাটির মায়া বুকে আগলে রেখে আমি, আপনি আমরা সবাই আমৃত‍্যু গাইবোই – “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa