- - -

আবাবিল যুব সংঘের অর্থায়নে অসহায় পরিবারের হাতে নির্মাণাধীন ঘরের চাবি হস্তান্তর

Print News

আবাবিল যুব সংঘের অর্থায়নে অসহায় পরিবারের হাতে নির্মাণাধীন ঘরের চাবি হস্তান্তর

নরসিংদীর মনোহরদীতে আবাবিল যুব সংঘের অর্থায়নে অসহায় পরিবারের হাতে নির্মাণাধীন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর ) বিকালে আবাবিল যুব সংঘের আয়োজনে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মইষাকান্দী গ্রামের অসহায় লেহাজ উদ্দিন এর হাতে নির্মাণাধীন ঘরের চাবি হস্তান্তর করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লেহাজ উদ্দিন এর হাতে নির্মাণাধীন ঘরের চাবি হস্তান্তর করেন আবাবিল যুব সংঘের প্রধান উপদেষ্টা মুহাম্মদ মুবাশ্বর হোসেন শামিম(বিএসসি), বিশেষ অতিথি হিসেবে ছিলেন চন্দনবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো:রেজাউল করিম,আবাবিল যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো: আল মমিন হোসাইন সজিব, আমার টিভি’র চেয়ারম্যান ও উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য মাহমুদুল হাসান লিমন।

এ সময় সুশীল-সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa