- - -

চুনারুঘাটে দেউন্দি – লাল চান্দ চা বাগান – শাহজীবাজার দিকে এলজিইডি প্রধান সড়কে বালু ট্রাকের চাপে সেতুর মাঝখানে পাকা ঢালাই ছানি নিচের অংশে ভেঙে পড়ে , বাগানের পরিবহন চলাচলে দুর্ভোগ

Print News

চুনারুঘাটে দেউন্দি – লাল চান্দ চা বাগান – শাহজীবাজার দিকে এলজিইডি প্রধান সড়কে বালু ট্রাকের চাপে সেতুর মাঝখানে পাকা ঢালাই ছানি নিচের অংশে ভেঙে পড়ে , বাগানের পরিবহন চলাচলে দুর্ভোগ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান – লাল চান্দ চা বাগান – শাহজীবাজার দিকে এলজিইডি প্রধান সড়কে বালু ট্রাকের চাপে ঝুঁকি পূর্ণ সেতু মাঝখানে পাকা ঢালাই ছানি নিচের অংশে ভেঙে পড়ে ।
এতে বাগানের পরিবহন চলাচল দুর্ভোগে এবং প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ক্ষতি গ্রস্ত হচ্ছে চা-পাতা । বাগানে সরজমিনে গিয়ে দেখা যায় , উপজেলার পাইকপাড়া ইউনিয়নে অধীনেস্থ দেউন্দি টি কোম্পানি বৈদেশিক মুদ্রা অর্জনকারী চা শিল্প প্রতিষ্ঠান । প্রতি বছর এ কোম্পানি থেকে সরকারের কোষাগারে প্রচুর পরিমাণ রাজস্ব জমা হচ্ছে ।
উক্ত দেউন্দি চা বাগান – লাল চান্দ চা বাগান – মাধবপুর উপজেলার শাহজীবাজার মহাসড়কে যোগাযোগের একমাত্র এলজিইডি প্রধান সড়ক অতিক্রম করে আসছে উক্ত বাগানের মালামাল । ফলে এই বাগানের উপর দিয়ে এলজিইডি প্রধান সড়কের বিভিন্ন স্থানে অনেক ছোট – বড় সেতু ও কালভার্ট দীর্ঘ দিন ধরে ঝুঁকি পূর্ণ থাকলে ও স্থানীয় সরকার প্রকৌশলী ( এলজিইডি) কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের কোনো পদক্ষেপ না থাকায় দেউন্দি চা বাগানের কারখানা অর্ধ কিলোমিটার দূরে লাল চান্দ চা বাগানের পথে বালু ট্রাকের চাপে সেতু ব্রীজের মাঝখানে ঢালাই ছানি নিচের অংশে ভেঙে পড়েছে । ২০২২ সালে উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী ( এলজিইডি ) কর্তৃপক্ষ দেউন্দি চা বাগানের ৮ ও ১০ নং সেকশনে নির্মিত সেতু নামে মাএ নিম্ন মানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করে । প্রতিদিন রাতে বালু বাহী ট্রাক , ড্রাম ট্রাক , ডায়না ট্রাক ও ট্রাক্টর বাগানের সেতু উপর দিয়ে প্রতিদিন চলাচলের কারণে প্রতিটি সেতু ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে । গত আগষ্ট মাসে অতিরিক্ত বৃষ্টি পাহাড়ি ঢলে সেতু ব্রীজ আরো ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে। সেতু ঝুঁকি পূর্ণ হওয়ায় চা বাগানের পরিবহন চলাচলে বিপাকে পরেছে বাগান কর্তৃপক্ষ ।
দেউন্দি চা বাগান সহকারী ব্যবস্থাপক দেবাশীষ এ প্রতিনিধিকে জানান , দেউন্দি চা বাগান – লাল চান্দ চা বাগান – শাহজীবাজার দিকে ছোট – বড় অনেক সেতু ও কালভার্ট রয়েছে কিন্তু অনেক গুলো ঝুঁকি পূর্ণ রয়েছে । অভিযোগ সূত্রে জানা যায় , ২০১৯ সালে ও ২০২১ সালে ঝুঁকি পূর্ণ সেতু গুলো পূর্ণ নির্মাণ করার জন্য জেলা প্রশাসক , উপজেলা পরিষদের চেয়ারম্যান , উপজেলা নির্বাহী অফিসার , উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ ( এলজিইডি) কর্তৃপক্ষ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে আবেদন ও অনুলিপি দিয়ে অবগত করা হয়েছে। উক্ত আবেদনের প্রেক্ষিতে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী কর্তৃপক্ষ দেউন্দি চা বাগানের ৮ ও ১০ নং সেকশনে নির্মিত করে দিলে কিছু দিন যেতে না যেতেই আবারো সেতু ব্রীজ ঝুঁকি পূর্ণ হয়ে পড়ে । আবারও বিভিন্ন দপ্তরে আবেদন করা হলেও তদারকি নেই । উক্ত বাগানের প্রধান সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার চা শ্রমিক, শাল টিলা রেঞ্জ ফরেস্টার এবং বিভিন্ন মহল্লার নারী-পুরুষ সহ স্কুল – শিক্ষার্থীরা চলাচলের একমাত্র সড়ক । এতে বিভিন্ন মহল্লা থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এই দেউন্দি চা বাগান – লাল চান্দ চা বাগান – শাহজীবাজার প্রধান সড়ক পথে দীর্ঘ দিন ধরে ঝুঁকি পূর্ণ সেতু মাধ্যমে পরিবহন চলাচল করে যাচ্ছে । এদিকে বর্তমান চা মৌসুমে প্রতিদিন চা তৈরির প্রধান কাঁচামাল সবুজ কাঁচা পাতা দেউন্দি ফাঁড়ি বাগানে রঘুনন্দন থেকে দেউন্দি চা কারখানায় এনে কাঁচাপাতা প্রক্রিয়াজাত কারণের জন্য বাগানের এই সেতু উপর দিয়ে ট্রাক্টর পরিবহন করা হয় । এমন কি লাল চান্দ চা বাগান থেকে সবুজ কাঁচাপাতা যায় ট্রাক্টর বহনে এই ঝুঁকি পূর্ণ সেতু উপর দিয়ে দেউন্দি চা কারখানায় নিয়ে আসা হয় । চা বাগান শ্রমিক বাউরী সূত্রে আরো জানা যায় , দেউন্দি চা বাগান কর্তৃপক্ষ মাঝে মধ্যে এই ঝুঁকি পূর্ণ সেতু হালকা মেরামত করে বাগানের মালামাল পরিবহন করার জন্য সেতু রক্ষা করে আসছে । বর্তমানে দেউন্দি চা বাগান – লাল চান্দ চা বাগান – শাহজীবাজার পথে দেউন্দি চা কারখানা অর্ধ কিলোমিটার দূরে ঝুঁকি পূর্ণ সেতু উপর দিয়ে প্রতিদিন রাতের আধারে বালু বাহী ট্রাক , ড্রাম ট্রাক , ডায়না ট্রাক ও ট্রাক্টর পরিবহন চলাচল করছে ।
এসব বালু পাহাড়ি ছড়ার বালু ঢেউয়াতলী, গাদাছড়া, কালি নগর এলাকা থেকে উত্তোলন করে আনা হয় । চলতি মাসে রাতের আধারে দেউন্দি চা কারখানা অর্ধ কিলোমিটার দূরে ৮ ও ১০ নং সেকশনের সামনে ঝুঁকি পূর্ণ সেতু উপর দিয়ে বালু বাহী ট্রাক চাপে সেতু মাঝখানে ঢালাই ছানি নিচের অংশে ভেঙে পড়ে পানিতে । বাগান কর্তৃপক্ষ বালু বাহী ট্রাক চালককে বাঁধা দিলেও কোনো বাঁধা মানছে না । দেউন্দি চা বাগান ও লাল চান্দ চা বাগানে বিপাকে পরেছে সবুজ কাঁচাপাতা পরিবহন ও অন্যান্য মালামাল পরিবহন চলাচল নিয়ে । এব্যাপারে দেউন্দি চা বাগান – লাল চান্দ চা বাগান – শাহজীবাজারে প্রধান সড়কের ভেঙে যাওয়া সেতু ব্রীজ দ্রুত ভাবে মেরামত করার জন্য জেলা প্রশাসক , উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী কর্তৃপক্ষের কাছে চাহ শ্রমিকরা দাবী জানান ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa