- - -

চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

Print News

চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

 

কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদ থেকে জুয়েল মিয়া (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাঁচকোল কালিরকুড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

উদ্ধার হওয়া শিশুটি নাগেশ্বরী উপজেলার নারায়ণপুরের আলম মিয়ার ছেলে বলে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

গত বুধবার বিকেলে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ৪ শিশু নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া শিশুদের মধ্যে বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের ভগবতীপুর এলাকায় আতিক নামে শিশুর মরদেহ ভেসে উঠে। ব্রহ্মপুত্রের চিলমারীর কাঁচকোল কালিরকুড়া এলাকা থেকে সকাল ৯টায় জুয়েল মিয়া নামে আরেক শিশুর মরদেহ ভেসে উঠলো। এ নিয়ে নিখোঁজের ১ দিন পর ৪ জন শিশুর মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার হলো।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa