- - -

অকালীন অবসরে জেনারেল সাইফুল আলম, বরখাস্ত হলেন মজিবুর রহমান

Print News

অকালীন অবসরে জেনারেল সাইফুল আলম, বরখাস্ত হলেন মজিবুর রহমান

 

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচলাক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। এ ছাড়া আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।”

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচলাক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম ও আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান।”

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচলাক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম ও আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি পৃথক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন।

স্ত্রী-সন্তানসহ ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুল আলমের ব্যাংক হিসাব স্থগিত

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের সাবেক মহাপরিচালক সাইফুল আলম বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ১৪তম বিএমএ লং কোর্সের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন পান।”

তিনি বগুড়ার মাঝিরা সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি তাকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়।”

অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান এর আগে সেনা সদর দফতরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার সময় ‘অপারেশন থান্ডারবোল্ট’ পরিচালনা করে তিনি আলোচনায় আসেন। পরে তিনি এসএসএফের মহাপরিচালক হন।”

এ ছাড়া তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন।”

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa